Khaborer Patrika
ঢাকাSunday, September 14th, 2025
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
September 14, 2025 6:18 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় নন্দীগ্রাম সতিশ চন্দ্রন্দ্র কারিগরী স্কুল এন্ড কলেজের হলরুমে বর্ধিত সভার আয়োজন করেন জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার নেতাকর্মীরা। এর আগে দুপুর ১টায় সংগঠনটির উদ্যােগে একটি রের্লী বের হয়ে নন্দীগ্রাম শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

পরে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন ওরাঁও এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী। বগুড়া জেলা শাখা আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুজন রাজভোর’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলার সাধারণ সম্পাদক স্বপন কর্নিদাস, ধুনট উপজেলা শাখার সাধারন সম্পাদক হারাধন বাগদী, আদিবাসী যুব-পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি সুজন মাহাতো, সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত বর্মন, নারী বিষয়ক সম্পাদক মৌসুমী উরাঁও, আদিবাসী পরিষদ সিংড়া উপজেলার উপদেষ্টা নিপেন্দ্র তির্কী, আরও বক্তব্য রাখেন, নরেশ উরাঁও, সনজয় ওরাঁও, সুবত বর্মন, রুপালী বাগদী, লিপি ওরাঁও প্রমুখ।

বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে ও সমতল আদিবাসীদের জন্য পৃথকভূমি কমিশন করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

পরে শ্রী বিমল ওঁরাকে সভাপতি, শ্রী সাধন মাহাতো কে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম শাখার কমিটি ঘোষনা করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী।