Khaborer Patrika
ঢাকাSunday, April 21st, 2024
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রজীবন থেকেই ছাত্র ও মানুষের সেবা করে আসছি, সারাজীবন করে যাব : সাজেদুর রহমান শাহীন

প্রতিবেদক
বার্তা কক্ষ
April 21, 2024 12:14 am
Link Copied!

বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন বলেছেন, ছাত্রজীবন থেকেই ছাত্র ও শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের গণমানুষের সেবা করে আসছি, সারাজীবন সেবা করে যাব। আপনাদের সহযোগিতা পেলে আমি আগামী ২৯শে মে শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলে দল-মত নির্বিশেষ সকল শ্রেণিপেশার মানুষের পাশে থেকে সুখ-সুখের সারথী হতে চাই। শাহজাহানপুর উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে চাই এক্ষেত্রে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।

শনিবার ২০এপ্রিল রাত ৮টায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার গোহাইল বাসস্ট্যান্ডে গোহাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার সামছুল হক ঈদের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী রায়হান আলীর আয়োজিত এক হাজার জনসাধারণের উপস্থিত পথসভায় প্রধান অতিথীর বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি সাজেদুর রহমান শাহীন। তিনি আরো বলেন, আমি পুরো শাহজাহানপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গিবাদমুক্ত করতে চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, শাহজাহানপুর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজু, গোহাইল ইউপি আ’লীগের সহ-সভাপতি দীনেশ বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম উজ্জল, স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ইসলাম, মিন্টু, আন্নি, রাঙ্গা, সজিব আল হাসান, তোতা। এছাড়া রফিক, স্বপন ,মানিক, বাবুল আজিরুল ,মোয়াজ্জেম, রিয়াদ, শাকিল, সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২৯শে মে তৃতীয় ধাপে বগুড়া জেলার শাজাহানপুর, সদর ও শিবগঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।