Khaborer Patrika
ঢাকাSaturday, June 28th, 2025
আজকের সর্বশেষ সবখবর

ভোট দেন আর না দেন আমি আপনাদের সুরক্ষা দিব: —————মোশারফ

প্রতিবেদক
বার্তা কক্ষ
June 28, 2025 11:48 pm
Link Copied!

মামুন আহমেদ: স্টাফ রিপোর্টার

তারেক রহমান অত্যন্ত ভালোবাসেন বিধায় আমি ক্ষুদ্র মোশারফ আমাকে কেন্দ্রীয় কৃষক দলের পোস্ট দিয়েছেন, শুধু তাই নয় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি বানিয়েছেন,আমার পিঠের চামরা কেটে দিলেও বিএনপি পরিবারের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবোনা। স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে যেটুকু সময় সংসদ সদস্য হিসেবে ছিলাম নন্দীগ্রাম কাহালুতে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তাঘাট করে দিয়েছি। যদি বিএনপি ক্ষমতায় আসে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আবার আমাকে জয়যুক্ত করেন কথা দিয়ে যাচ্ছি নন্দীগ্রাম কাহালুতে সর্বোচ্চ উন্নয়ন করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। বিএনপি শান্তি সাম্য ও সম্প্রীতির রাজনীতি করে , বিএনপি লুটপাট চাঁদাবাজির রাজনীতি করে না। আপনারা বিগত ১৭ বছর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন নাই। এবার সুযোগ এসেছে সবাই মনের আনন্দে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিবেন।

(শনিবার) ২৮জুন বিকেল ৪টায় বুড়ইল হাইস্কুল মাঠে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বগুড়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে উক্ত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী। পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু।পৌর কৃষক দলের সভাপতি শ্রী-সুশান্ত কুমার শান্ত, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথি, ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া সুলতান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মশি, যুগ্ম সাধারণ সম্পাদক  আব্দুর রহিম। নন্দীগ্রাম ২নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ৩নং ভাটরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি,  শাহ আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মাসুদ , সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, যুবদল নেতা তুষার আহমেদ, রাজু আহমেদ, সজল, আলম, সাগর, আব্দুল হান্নান, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মোঃ কোরবান আলী, মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সহ সভাপতি নবির শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।