Khaborer Patrika
ঢাকাWednesday, January 22nd, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সার-বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা

প্রতিবেদক
বার্তা কক্ষ
January 22, 2025 1:51 pm
Link Copied!

চলতি বোরো মৌসুমে সারের বাজার ব্যবস্থাপনা বিষয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি (বুধবার) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন. উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  আন্না রানী দাস, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আকতার হোসেন দুলাল, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, বিসিআইসি ও বিএডিসি’র ডিলার এবিএম সারোয়ার হোসেন, শফিকুল আলম মঞ্জু, মোখলেছার রহমান, আব্দুর রাজ্জাক সরকার, একরাম হোসেন, আল-তৌফিক, জিয়াউর রহমান জিয়া, জাহিদুর রহমান, কোরবান আলী, আলহাজ্ব রুহুল আমিন, রাজীব, মেহেদী হাসান পরাগ, প্রমুখ।