Khaborer Patrika
ঢাকাWednesday, March 12th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মুদি দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রতিবেদক
বার্তা কক্ষ
March 12, 2025 11:52 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মুদি দোকানদারকে ১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১২ই মার্চ (বুধবার) দুপুরে উপজেলার হাটকড়ই বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।

এ সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর ধারায় দিলীপ ট্রেডার্সের মালিক দিলীপ কুমার (৬০) কে ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শক আবু মুছা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন রমজানের পবিত্রতা মেনে চলতে হবে এবং নির্দেশনা অনুযায়ী দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে । অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।