Khaborer Patrika
ঢাকাMonday, September 16th, 2024
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরন! আ’লীগের ১৩৬ নেতাকর্মীর নামে মামলা : গ্রেফতার ২

প্রতিবেদক
বার্তা কক্ষ
September 16, 2024 7:30 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামের ৩নং ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর হাইস্কুল মাঠে ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশ শেষে ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ ১১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (১৪ সেপ্টেম্বর) শনিবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর স্কুল মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। সমাবেশ শেষ হওয়ার পরপরই বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে ২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুই ছাত্রদল নেতা আহত হন।

এ ঘটনায় রোরবার রাতে ভাটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাটিহাস গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় পুলিশ রোববার অভিযান চালিয়ে উপজেলার ঢাকইর গ্রামের আব্দুল আলিমের ছেলে আরিফুল ইসলাম ও কালিকাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন কে গ্রেপ্তার করেছে।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আমরা খুব তারাতাড়ি আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করছি। ৫ আগস্টের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নন্দীগ্রাম থানার (ওসি) আজমগীর হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণ মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।