Khaborer Patrika
ঢাকাSaturday, February 8th, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
বার্তা কক্ষ
February 8, 2025 7:39 pm
Link Copied!

সারাদেশে আওয়ামী লীগের রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় কার্যালয় হতে পৌর বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বানী, সিঃ যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহিন, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।