Khaborer Patrika
ঢাকাThursday, December 26th, 2024
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ষাঁড়, বকনা ও উপকরণ বিতরণ 

প্রতিবেদক
বার্তা কক্ষ
December 26, 2024 6:04 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ষাঁড়, বকনা ও উপকরণ বিতরণ  করা হয়েছে। ২৬ শে ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড়, বকনা ও উপকরণ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রাণী দাস, নন্দীগ্রাম থানার এসআই মোঃ সিয়াম হাসান, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান,সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন রানা প্রনুখ। উল্লেখ্য, প্রান্তিক ক্ষুদ্র ও নৃ-গোষ্টীদের মাঝে বিনামূল্যে ৩৪ টি ষাঁড় ও ৩৪ টি বকনা প্রদান করা হয়।