Khaborer Patrika
ঢাকাMonday, March 17th, 2025
আজকের সর্বশেষ সবখবর

কাহালুতে ধর্ষনের শিকার শিশুর খোঁজখবর নিলেন সাবেক এমপি মোশারফ

প্রতিবেদক
বার্তা কক্ষ
March 17, 2025 1:44 am
Link Copied!

বগুড়ার কাহালুতে ধর্ষনের শিকার শিশুর খোঁজখবর নিয়েছেন সাবেক এমপি মোশারফ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে রোববার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কাহালুর পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসনে ধর্ষনের শিকার শিশুর খোঁজখবর নেন এবং তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, মাগুড়ার শিশু আছিয়া ধর্ষনের ঘটনায় সারা বাংলাদেশে যখন মিছিল ও সমাবেশ চলছে। ঠিক সেই মুহুর্তে কাহালুতে শিশু ঘর্ষণের ঘটনা ঘটিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িত আসামীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, কাহালু পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন খান পিয়াস সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।