ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে মাদ্রাসা অধ্যক্ষকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ  

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ০৪:৫০:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬ সময়-দৃশ্য

বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসার অধ্যক্ষকে অপসারণের দাবিতে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী ডি.এস.এস সিনিয়র আলিম মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা আধা ঘন্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানের বিরুদ্ধে ভাউচার জালিয়াতি, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

মানববন্ধনটি চলাকালে বগুড়া-নাটোর মহাসড়কের প্রায় এক কিলোমিটার রাস্তা আধা ঘন্টাব্যাপী বিভিন্ন যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে মাদ্রাসা শিক্ষক, নন্দীগ্রাম থানা পুলিশ ও কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাইফুল বলেন, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ  মানববন্ধন করছিল। এতে মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফেরত পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতির অভিযোগে মিটিং থেকে জনতার তোপের মুখে পড়ে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মো: আব্দুল মান্নান পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল।

এই বিষয়ে আলহাজ্ব মো: আব্দুল মান্নান বলেন, আমার অফিসের বিরুদ্ধে যেগুলো অভিযোগ তোলা হয়েছে সবকিছুই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক

PhotoCard Icon
Create PhotoCard

নন্দীগ্রামে মাদ্রাসা অধ্যক্ষকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ  

আপডেটের সময় : ০৪:৫০:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫