আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ আগস্ট বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিক রাকিব।এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ সভাপতি শামিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রনি, সহ সাধারণ সম্পাদক সামিউল সাকিব স্বচ্ছ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান, এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবি সহ উপজেলা ছাত্রদলের ৫টি ইউনিয়ন, পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ড ও কলেজ, মাদ্রাসা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।