Khaborer Patrika
ঢাকাSaturday, May 3rd, 2025
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় নিহত এক, আহত চার

প্রতিবেদক
বার্তা কক্ষ
May 3, 2025 9:09 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় এক জন নিহত ও চার জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩মে) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের বেড়াগাড়ি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানা সুত্রে জানা গেছে,

একটি অটোভ্যান নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে কুন্দারহাটের দিকে যাচ্ছিলেন। ৫-৬ জনের যাত্রী ভরা ভ্যানগাড়িটি বগুড়া-নাটোর মহাসড়কের বেড়াগাড়ি নামকস্থানে পৌছিলে ভ্যানগাড়ির এক্সেল ভেঙ্গে পড়ে, অপরদিকে বগুড়া থেকে ছেড়ে আসা অজ্ঞ্যাত এক পিকআপগাড়ি ওই অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিংড়া উপজেলার আনুলিয়া কৈগ্রামের হাসান আলী (৫৫)। গুরুত্বর আহত অবস্থায় ফায়ারসার্ভিসের কর্মীরা আহসান আলী (৬৫) কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করান। সে নন্দীগ্রাম উপজেলার দাঁতমানিকা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। এছাড়াও দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়। এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। নিহতের পরিবার যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।