বিএনপি নেতা ফজলে রাব্বি তোহা সহ অসুস্থ রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন সাবেক এমপি মোশারফ

বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্মীয় সম্পাদক ফজলে রাব্বি তোহা বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক , বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

অসুস্থতার খবর শুনে বৃহস্পতিবার ২৪এপ্রিল বিকেলে তাকে দেখতে যান। এছাড়াও ওই সময় নন্দীগ্রাম পৌরসভার কালিকাপুর, কাহালু সদরের এবং কাহালু উপজেলার কালাই ইউনিয়নের চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর, সৌজন্য সাক্ষাৎ এবং চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন।

খোঁজ খবর নেওয়া কালে সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আমি তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি এবং দ্রুত আরোগ্য কামনা করছি। আমি দোয়া করি তোহা ভাই সহ যারা ভর্তি আছেন আল্লাহ পাক যেন তাদের সকলকে সুস্থতা দান করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *