Khaborer Patrika
ঢাকাMonday, December 23rd, 2024
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
December 23, 2024 9:00 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা.লায়লা আঞ্জুমান বানু’র সভাপতি বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, ইউএইচএফপিও ডা. মোহাম্মদ তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, নন্দীগ্রাম (সদর) ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান তোতা, সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরীফুল ইসলাম, শিক্ষা অফিসার এস এম সারোয়ার হোসেন, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।