Khaborer Patrika
ঢাকাWednesday, October 29th, 2025
আজকের সর্বশেষ সবখবর

লগি-বৈঠার তাণ্ডব ও পল্টন হত্যাকাণ্ডে খুনিদের বিচারের দাবিতে নন্দীগ্রামে জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদক
বার্তা কক্ষ
October 29, 2025 8:46 am
Link Copied!

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংসভাবে জামায়াতের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড মীর মুগ্ধ চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের পরে মীর মুগ্ধ চত্বরে প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখার আমির আব্দুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো মনজুরুল ইসলাম রাজু, বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল হক, নন্দীগ্রাম উপজেলার জামায়াতের ইসলামী সেক্রেটারী গোলাম রব্বানী, উপজেলা নায়েবে আমির আব্দুল মালেক, নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদী,উপজেলা জামায়তে প্রচার সম্পাদক আলহাজ্ব ফজলুল হক,
পৌর জামায়াতে ইসলামীর আমির জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল আলিম।

এছাড়া উপস্থিত ছিলেন, বুড়ইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারী আমির হোসেন আজাদি, সদর ইউনিয়নের আমির মো: সুলতান, সেক্রেটারী আবুজার ফটিক, ভাটরা ইউনিয়নের আমির একরামুর রেজা, সেক্রেটারী মাহবুবুর রহমান, থালতা মাজগ্রাম ইউনিয়নের আমির মো: সাইফুল, সেক্রেটারী আব্দুস সামাদ, ভাটগ্রাম ইউনিয়নের আমির মো: জুলফিকার, সেক্রেটারী আবু সাঈদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের প্রমুখ।